tre.gif
আরও দ্রুত বিক্রি করুন
আরও বুদ্ধিমত্তার সাথে কিনুন
  1. সব বিজ্ঞাপন
  2. চাকরি
  3. স্বাস্থ্যসেবা ও নার্সিং চাকরি
ঢাকা, মিরপুর, 28/07
114 দেখা হয়েছে

হিজামা থেরাপিস্ট / মেডিক্যাল অ্যাসিস্ট্যান্ট (নার্স) নিয়োগ

+1
কাজের ধরন
চুক্তিভিত্তিক
আবেদনের শেষ তারিখ
30 August 2026
দায়িত্ব
প্রধান দায়িত্বসমূহ শুধুমাত্র মহিলা পেশেন্টদের সেবা প্রদান করা। মহিলা পেশেন্টদের রুকইয়াহ, হিজামা ও সংশ্লিষ্ট থেরাপি বিষয়ে প্রাথমিক কাউন্সেলিং প্রদান করা। প্রতিষ্ঠানের নিয়ম, প্রশিক্ষণ ও নির্দেশনা অনুযায়ী হিজামা সেশন পরিচালনা করা। তাদমির সেশন পরিচালনায় সহায়তা করা। থেরাপি সেশনের পূর্বে রুম, সরঞ্জাম ও প্রয়োজনীয় উপকরণ প্রস্তুত করা। সেশন শেষে পরিষ্কার-পরিচ্ছন্নতা, হাইজিন ও সরঞ্জামের যথাযথ সংরক্ষণ নিশ্চিত করা। পেশেন্টের গোপনীয়তা, সম্মান, স্বাচ্ছন্দ্য ও নিরাপত্তা বজায় রাখা। সিনিয়র থেরাপিস্ট, সিনিয়র রাকী ও ম্যানেজমেন্টের নির্দেশনা অনুযায়ী কাজ করা। দৈনন্দিন কাজের রিপোর্ট যথাযথভাবে প্রস্তুত ও জমা দেওয়া। প্রতিষ্ঠানের শৃঙ্খলা, আদব, পেশাগত আচরণবিধি ও ইসলামিক পরিবেশ বজায় রাখা।
প্রয়োজনীয়তা ও দক্ষতা
আমরা কেমন প্রার্থী খুঁজছি শুধুমাত্র নারী প্রার্থীরা আবেদন করতে পারবেন। পর্দানশীল, নামাজী ও দ্বীনি অনুশীলনে অভ্যস্ত হতে হবে। নিকাব পালনে অভ্যস্ত প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। সততা, আমানতদারিতা, দায়িত্ববোধ ও শৃঙ্খলাবোধ থাকতে হবে। স্পষ্টভাষী, ম্যাচিউরড, ধৈর্যশীল ও আন্তরিক হতে হবে। মহিলা পেশেন্টদের সাথে সম্মান, ভদ্রতা ও পেশাদারিত্বের সাথে যোগাযোগ করার সক্ষমতা থাকতে হবে। পরিষ্কার-পরিচ্ছন্নতা, হাইজিন ও পেশেন্ট সেফটি সম্পর্কে সচেতন হতে হবে। টিমের সাথে সমন্বয় করে কাজ করার মানসিকতা থাকতে হবে। দীর্ঘমেয়াদে ন্যূনতম ৩ বছর কাজ করার আগ্রহ থাকতে হবে। মিরপুর বা আশপাশের এলাকায় বসবাসকারী প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
ন্যূনতম যোগ্যতার প্রয়োজনীয়তা
শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম মাদ্রাসার জন্য দাওরাহ, জেনারেল হলে এইচ.এস.সি/অনার্স পাস হতে হবে। হিজামা ট্রেনিংপ্রাপ্ত প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। নার্সিং, ইউনানী, মেডিক্যাল, প্যারামেডিকেল অথবা হেলথকেয়ার-সংশ্লিষ্ট ব্যাকগ্রাউন্ড থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। প্রতিষ্ঠানের পক্ষ থেকে প্রয়োজনীয় প্রশিক্ষণ প্রদান করে নিয়োগ দেওয়া হবে। অভিজ্ঞতা না থাকলেও আবেদন করা যাবে; নির্বাচিত প্রার্থীদের বিনামূল্যে প্রশিক্ষণ দেওয়া হবে।
ন্যূনতম অভিজ্ঞতা
১ বছরের কম
পদবী: হিজামা থেরাপিস্ট / মেডিক্যাল অ্যাসিস্ট্যান্ট (নার্স) পদসংখ্যা: ১ জন প্রতিষ্ঠান: Quranic Treatment BD চাকরির ধরন: ফুলটাইম নিয়োগের ধরন: চুক্তিভিত্তিক কর্মস্থল: রূপনগর আবাসিক, মিরপুর, ঢাকা বেতন: আলোচনা সাপেক্ষে সুবিধা: আকর্ষণীয় বেতন, বার্ষিক ইনক্রিমেন্ট ও ২টি উৎসব ভাতা* প্রতিষ্ঠানের সংক্ষিপ্ত পরিচিতি Quranic Treatment BD একটি ইসলামী মূল্যবোধে পরিচালিত রুকইয়াহ, হিজামা ও সংশ্লিষ্ট থেরাপি সেবাদানকারী প্রতিষ্ঠান। এখানে মহিলা পেশেন্টদের জন্য নিরাপদ, পর্দানশীল, সম্মানজনক ও প্রফেশনাল পরিবেশে সেবা প্রদান করা হয়। আবেদন প্রক্রিয়া সিভি পাঠানোর ইমেইল: quranictreatmentbd ইমেইলের বিষয় লিখবেন: হিজামা থেরাপিস্ট / মেডিক্যাল অ্যাসিস্ট্যান্ট (নার্স) পদে আবেদন নোট: শুধুমাত্র বাছাইকৃত প্রার্থীদের ইন্টারভিউর জন্য ডাকা হবে। অফিস ঠিকানা রূপনগর আবাসিক, রোড ১৯, বাসা ৫৫ ২য় তলা, বাম পাশে মিরপুর, ঢাকা-১২১৬
রিপোর্ট করুন
নিরাপত্তা পরামর্শ
  • আবেদন/সাক্ষাৎকারের জন্য ফি প্রদান করবেন না
  • অফিসিয়াল নয় এমন অফিস ঠিকানায় সাক্ষাৎকারে যাওয়া এড়িয়ে চলুন
  • কোম্পানি সম্পর্কে তথ্য সংগ্রহ করুন এবং যাচাই করুন
  • চাকরির প্রস্তাব পাওয়ার আগে ব্যক্তিগত তথ্য প্রকাশ করবেন না
frame_left.gif