এই বাইকটি বাংলাদেশের বাজারে সাশ্রয়ী মূল্যের একটি স্পোর্টস ক্যাটাগরির বাইক। কিওয়ে ব্র্যান্ডটি হাঙ্গেরির হলেও এটি চীনে অ্যাসেম্বল করা হয়। আরকেএস ১৫০ স্পোর্টস হলো নতুন সংস্করণ, যা ১৪৯.২ সিসি ইঞ্জিন দ্বারা চালিত এবং ১২.২ বিএইচপি সর্বোচ্চ শক্তি উৎপন্ন করতে পারে। কিওয়ের এই বাইকটি ঘণ্টায় প্রায় ১২০ কিমি গতিতে চলতে সক্ষম।
ইঞ্জিন: ১-সিলিন্ডার/৪-স্ট্রোক/২-ভালভ ইঞ্জিন মোড
সর্বোচ্চ গতি: ১২০+ কিমি প্রতি ঘণ্টা
সর্বোচ্চ শক্তি: ১২.২ বিএইচপি আরপিএম
ওজন: ১২৫ কেজি
মাইলেজ: ৩৫+ কিমি প্রতি লিটার জ্বালানি
কুলিং: এয়ার-কুলড