১. প্রতিদিন অফিস পরিষ্কার-পরিচ্ছন্ন ও গোছানো রাখা।
২. অফিসের প্রয়োজনীয় জিনিসপত্র ও আসবাবপত্র সঠিকভাবে সংরক্ষণ করা।
৩. কাস্টমারের অর্ডার অনুযায়ী পণ্য ডেলিভারি করা এবং প্রয়োজনে কুরিয়ার সার্ভিসে পার্সেল জমা দেওয়া।
৪. প্রয়োজনীয় ইলেকট্রনিক্স কম্পোনেন্ট, টুলস ও অন্যান্য পণ্য ক্রয় করে নিয়ে আসা।
৫. অফিসের টেকনিশিয়ান ও ইঞ্জিনিয়ারদের বিভিন্ন কাজে সহযোগিতা করা।
৬. R&D ল্যাবের টুলস, যন্ত্রপাতি ও ইকুইপমেন্ট গুছিয়ে রাখা।
৭. ইলেকট্রনিক্স কম্পোনেন্ট বাছাই ও সাজানোর কাজ করা।
৮. বিভিন্ন কম্পোনেন্টের Combo Pack ও Project Kit তৈরি করা।
৯. কাস্টমারের অর্ডার প্যাকেজিং ও পার্সেল প্রস্তুত করা।
১০. পণ্যের স্টক সাজানো, গণনা করা এবং প্রয়োজন অনুযায়ী স্থানান্তরে সহযোগিতা করা।
১১. অফিসের দৈনন্দিন বিভিন্ন প্রয়োজনীয় কাজে সহযোগিতা করা।
১২. কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী অন্যান্য সহায়ক দায়িত্ব পালন করা।
বিশেষ দ্রষ্টব্য: কাজগুলো হাতে-কলমে শিখিয়ে দেওয়া হবে। তাই পূর্ব অভিজ্ঞতা বাধ্যতামূলক নয়। তবে পরিশ্রমী, সৎ, দায়িত্বশীল, সময়ানুবর্তী এবং নতুন কাজ শেখার আগ্রহ থাকতে হবে।