বাচ্চার পড়ার টেবিলকে দিন মহাকাশের ছোঁয়া! ২-ইন-১ অ্যাস্ট্রোনাট রিডিং ল্যাম্প ও অ্যালার্ম ঘড়ি
আপনার সোনামণির পড়ার টেবিল কি এখনো একঘেয়ে? বাচ্চার পড়ার আগ্রহ শতগুণ বাড়িয়ে দিতে এবং টেবিলকে স্মার্ট ও আধুনিক লুকে সাজাতে নিয়ে এলাম আমাদের এই এক্সক্লুসিভ ২-ইন-১ মাল্টিফাংশনাল অ্যাস্ট্রোনাট ল্যাম্প! এটি একই সাথে একটি স্টাইলিশ রিডিং ল্যাম্প এবং একটি নিখুঁত অ্যালার্ম ঘড়ি।
কেন এটি আপনার সোনামণির জন্য সেরা পছন্দ?
মাল্টি-টাস্কিং গ্যাজেট: পড়ার সময় উজ্জ্বল রিডিং লাইট, ঘুমানোর সময় আরামদায়ক নাইট লাইট আর সকালে সময়মতো ঘুম থেকে ওঠার জন্য স্মার্ট অ্যালার্ম ঘড়ি—সবই পাবেন এক সাথে!
রিচার্জেবল ও পোর্টেবল: কোনো তারের ঝামেলা নেই! শক্তিশালী রিচার্জেবল ব্যাটারি একবার ফুল চার্জ দিলে দীর্ঘক্ষণ ব্যাকআপ দেয়। ফলে লোডশেডিংয়ের সময়ও পড়াশোনায় কোনো বাধা আসবে না।