আসসালামু আলাইকুম। আমার রেস্টুরেন্টের জন্য কেনা একদম নতুনের মতো একটি প্রিমিয়াম কোয়ালিটি ডিসপ্লে শোকেস বিক্রি করা হবে।
রেস্টুরেন্ট ব্যবসা পরিবর্তন করার কারণে এটি আর প্রয়োজন হচ্ছে না। মাত্র ২ মাসের মতো ব্যবহার করা হয়েছে, কোনো প্রকার সমস্যা নেই। এটিতে ডিরেক্ট পাওয়ার সাপ্লাই ও অটোমেটিক হিটিং সিস্টেম রয়েছে, যা খাবারকে সবসময় তাজা ও গরম রাখে।
হিটিং ও পাওয়ার সিস্টেম : এটিতে নিজস্ব Power Supply লাইন এবং ভেতরে শক্তিশালী হিটিং রড রয়েছে। কারেন্টে প্লাগ ইন করলেই ভেতরের খাবার চমৎকার গরম থাকে। ফাস্টফুড, সমুচা, সিঙ্গারা, প্যাটিস বা বেকারি আইটেম গরম ও মুচমুচে রাখার জন্য একদম পারফেক্ট।
উপাদান: হেভি ডিউটি স্টেইনলেস স্টিলএবং প্রিমিয়াম কার্ভড গ্লাস
তাক : ভেতরে ৩টি বড় গ্লাস শেলফ/তাক রয়েছে, যেখানে অনেক খাবার সুন্দরভাবে ডিসপ্লে করা যায়।
মুভমেন্ট: নিচে ৪টি মজবুত চাকা লাগানো আছে, তাই যেকোনো জায়গায় খুব সহজে মুভ করা যায়।