আমি মৌমিতা ইসলাম মিতু। রাষ্ট্রবিজ্ঞানে মাস্টার্স ডিগ্রি সম্পন্ন করেছি। রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে গভীর একাডেমিক জ্ঞান থাকার কারণে রাজনীতি, সরকার, নাগরিক অধিকার ও সামাজিক বিষয়াবলি শিক্ষার্থীদের সহজ ও আকর্ষণীয়ভাবে বোঝাতে আমি পারদর্শী।
বিগত ৮ বছর ধরে সফলতার সাথে শিক্ষকতা পেশায় যুক্ত আছি। আমি শ্রেণীকক্ষে শিক্ষণবান্ধব পরিবেশ বজায় রাখা, সৃজনশীল উপায়ে পাঠদান এবং শিক্ষার্থীদের সার্বিক মেধা বিকাশে বিশ্বাসী। মিরপুর ও এর আশেপাশের এলাকার স্বনামধন্য প্রতিষ্ঠানে পূর্ণকালীন শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করতে আগ্রহী।