এটি একটি সজ্জিত রুম এটাচ্ড বাথ ও বারান্দাসহ যেখানে এসি, বেড, চেয়ার, টেবিল, কেবিনেট, পর্দা, ফ্যান, লাইট দেওয়া আছে (ছবিতে দেখুন)।
চাকরিজীবী ব্যাচেলর অথবা মহিলা / ছাত্রী (সাথে গার্ডিয়ান থাকতে হবে) অথবা শুধু হাসব্যান্ড-ওয়াইফ এমন ছোট ফ্যামিলিকে ভাড়া দেওয়া হবে।
নিরিবিলি আলো বাতাসে মনোরম পরিবেশ। মেইন রোড থেকে ২ মিনিট, প্রিন্স বাজার থেকে ২ মিনিট, জেনারেল হাসপাতাল থেকে ১ মিনিট।
মেট্রো রেল: মিরপুর-১০ থেকে ৫-৬ মিনিট।
কাজীপাড়া মেট্রো থেকে ৭ মিনিট।
রুমটিতে সেমিডাবল পারটেক্সের ক্লোজেট, ১টি বেড (সেমি-ডাবল) + স্টাডি টেবিল ও চেয়ার, কার্টেন, লাইট, ফ্যান, এক্সট্রা বিগ চেয়ার আছে।
পানির ফিল্টার, গ্যাসের চুল্লি (প্রিপেইড), প্লেট শেলফসহ কিচেন সুবিধা আছে। পাশাপাশি সার্বক্ষণিক ডাইনিং রুম সুবিধা পাবেন।
ভাড়াটিয়ার বয়সসীমা ২২-৪৫ প্রত্যাশিত। ভাড়াটিয়া পরিষ্কার-পরিচ্ছন্ন থাকলে ভাড়া কমানো যেতে পারে, তবে বাস্তবে দেখে ১ মাস পরে।
৬ তলা বিল্ডিংয়ের ৩ তলায় এই সাবলেট হবে। বিল্ডিংয়ে সরকারি-বেসরকারি চাকরিজীবী ফ্যামিলি থাকে।
* ভাড়া নিতে আগ্রহী হলে সরাসরি ফোন দিবেন। হোয়াটসঅ্যাপ নেই।
* রুমটিতে এসি আছে। এসি ব্যবহারসহ নিলে ভাড়া ১৫০০ টাকা বেশি পড়বে (বেসিক ভাড়ার সাথে ১৫০০ টাকা যোগ হবে)। এসির ক্ষেত্রে বিদ্যুৎ বিল আলাদা। আনুমানিক মাসে ২৩০০ থেকে ২৫০০ টাকা আসবে যা আপনি প্রিপেইড মিটারে বিকাশে লোড করে নিবেন।
এসি সবসময় ব্যবহার করলে বিদ্যুৎ বিল ৩০০০-৩৫০০ টাকা পড়বে। গ্যাপ দিয়ে ব্যবহার করলে ২০০০ টাকা পড়বে। কম ব্যবহার করলে ১০০০ টাকার মতো পড়বে।
নোট: ওয়াশরুমের বালতি, মগ, তোয়ালে, সাবান, আপনার ব্যক্তিগত জিনিস ও রুম পরিষ্কার রাখার সামগ্রী ইত্যাদি আপনার থাকবে।
গ্যাস: প্রিপেইড। আপনার ব্যবহারের উপর বিকাশে রিচার্জ করে নিবেন।
বিদ্যুৎ: প্রিপেইড। আপনার ব্যবহারের উপর বিকাশে রিচার্জ করে নিবেন।
সার্ভিস চার্জ: সিকিউরিটি + পানি + গারবেজ + বাইরের লাইট = ফ্রি।
ওয়াইফাই: ১০০ টাকা (মাসিক)।
শর্ত:
- শর্ত পরিষ্কার। এসি ছাড়া ভাড়া নিলে ১ মাসের ভাড়ার সমান ডিপোজিট প্রযোজ্য।
- বাসায় উঠার আগেই / বাসায় উঠার সময় ডিপোজিট গ্রহণযোগ্য।
- প্রথম মাসের ভাড়া বাসায় উঠার সময়ই দেওয়ার জন্য অনুরোধ।
- এরপর প্রতি মাসের ভাড়া মাসের ৭ তারিখের ভিতর, অপারগতায় যোগাযোগ সমঝোতা পূর্বক ১০ তারিখ দেওয়া যাবে।
- ভাড়া নেওয়ার পর ডিএমপি-র ভাড়াটিয়া নিবন্ধন ফর্ম পূরণ করতে হবে। চাইলে ডিড অফ এগ্রিমেন্ট করতে পারবেন।
বাসায় অন্য যারা থাকেন:
- ফ্ল্যাটের মালিক ড্রয়িং রুমে থাকেন (উনার স্ত্রী পড়াশোনার কারণে অন্যত্র থাকেন)। মালিক সবসময় থাকেন না (ঢাকার বাইরে চাকরি করেন)।
- পাশের বেডরুমে এক দম্পতি সপ্তাহে ২-৩ দিনের জন্য থাকেন।