Thermaltake Tt eSPORTS VOLOS Laser Gaming Mouse (MO-VLS-WDLOBK-01)
মাউসটি আমার এক আঙ্কেল বিদেশ থেকে গিফট হিসেবে এনে দিয়েছিলেন। আমি প্রায় ২–৩ বছর যত্ন সহকারে ব্যবহার করেছি। বর্তমানে মাউসটি আমার হাতের জন্য একটু বেশি বড় মনে হওয়ায় হালকা মাউসে শিফট করার কারণে এটি বিক্রি করে দিচ্ছি।
কন্ডিশন ও বিবরণ:
ফাংশনাল কন্ডিশন: মাউসের সেন্সর, স্ক্রল হুইল এবং সবকটি ম্যাক্রো বাটন ১০০% ঠিকঠাক কাজ করে।
কেবলের অবস্থা: সামনের দিকে তারের কিছু অংশ ইঁদুরে কেটে ফেলেছিল। পরবর্তীতে ইউএসবি কেবলের মাথা এক্সটেন্ড করে ঠিক করা হয়েছে। মূল ব্রেইডেড কেবল অক্ষত ও চালু আছে, কানেকশনে কোনো সমস্যা হয় না।
বডি কন্ডিশন: ২–৩ বছর ব্যবহারে স্বাভাবিক যেটুকু রাবার কোটিং ও বডির দাগ থাকে, ঠিক তেমনই (আসল ছবিগুলো দেখে নেবেন)।
সামনাসামনি এসে চেক করে চালিয়ে নিতে পারবেন।
দাম আলোচনা সাপেক্ষে কিছুটা বিবেচনা করা যাবে। বিস্তারিত জানতে বা কিনতে চাইলে সরাসরি ইনবক্স/কল করুন।