ক্যামেরাটি ভালো অবস্থায় আছে এবং কোনো পরিচিত সমস্যা নেই। দীর্ঘদিন ধরে ব্যবহার করা হয়নি, তাই বর্তমানে এটি অব্যবহৃত অবস্থায় সংরক্ষিত ছিল।
ক্যামেরার বডি ও লেন্সের বর্তমান অবস্থা ছবিতে পরিষ্কারভাবে দেখতে পারবেন। ক্যামেরার বিভিন্ন ফাংশন স্বাভাবিকভাবে কাজ করছে।
বর্তমানে ফিল্ম ক্যামেরার ব্যবহার খুবই সীমিত হওয়ায় এটি মূলত ভিনটেজ ক্যামেরাপ্রেমী, সংগ্রাহক এবং শখের জন্য ক্যামেরা কালেকশন করেন—এমন ব্যক্তিদের জন্য দারুণ একটি সংগ্রহযোগ্য আইটেম।
পুরোনো দিনের ক্যামেরার সেই ক্লাসিক ডিজাইন ও ভিনটেজ অনুভূতি যারা পছন্দ করেন, তাদের ব্যক্তিগত কালেকশনে রাখার জন্য এটি হতে পারে চমৎকার একটি সংযোজন। নিয়মিত ব্যবহারের চেয়ে শখ, নস্টালজিয়া ও কালেকশনের জন্য এটি বেশি উপযোগী। অন্ততপক্ষে লেন্সটা আলাদা ইউটিলাইজ করা যেতে পারে। আর নেবার সময় ভাল ভাবে সচল কিনা দেখে নেবেন।
লোকেশন: মহাখালী, গুলশান, ঢাকা।