ব্র্যান্ড: ডিভাইসার
মডেল: এলএস-১৬১-এন
টাইপ: ইলেকট্রো-অ্যাকুস্টিক গিটার
এক বছর আগে মেলোডি অ্যান্ড কো. থেকে আমার মেয়ের জন্য শখ করে গিটারটি কেনা হয়েছিল, কিন্তু তার গিটার শেখার প্রতি কোন আগ্রহ নাই। তাই বিক্রি করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। ৩/৪ দিন বসেছিল।
গিটারটিতে আকর্ষণীয় ন্যাচারাল উড ফিনিশ, সুন্দর ডিজাইন এবং বিল্ট-ইন ইলেকট্রনিক সিস্টেম। নতুনদের জন্য, শিক্ষার্থীদের জন্য কিংবা শখের বশে গিটার শেখার জন্য এটি একটি ভালো পছন্দ হতে পারে।
বিশেষ বৈশিষ্ট্যসমূহ:
বিল্ট-ইন ইলেকট্রনিক পিকআপ সিস্টেম
কেএলটি-১৭এ প্রি-অ্যাম্প/ইকুয়ালাইজার প্যানেল
ভলিউম নিয়ন্ত্রণ
বেস, মিডল ও ট্রেবল নিয়ন্ত্রণ
ফেজ সুইচ
বিল্ট-ইন টিউনার ফাংশন
উপযুক্ত অ্যাম্পলিফায়ার বা সাউন্ড সিস্টেমের সঙ্গে সংযোগ দিয়ে বাজানোর সুবিধা।