ধানের মাজরাপোকা দমন প্লাজমা সোলার ট্রাপ। এটি কীটনাশক মুক্ত প্রায় শতভাগ মাজরা, পাতা মোড়ানো পোকা দমনে সহায়ক। এ প্রযুক্তি যৌথ ধান ও মাছ চাষের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। অন্যান্য ফসলের ক্ষেত্রে এটি প্রায় ৩০ শতাংশ পোকা দমনে সহায়তা করবে। এটি সরিষার জাব পোকা দমন করতে পারবে। এটি পাটের বিছা পোকা দমনে সহায়ক হতে পারে। এটি কীটনাশকের বিকল্প হওয়ায় কৃষক ক্যান্সার থেকে মুক্ত থাকবে। আর্থিক দিক থেকে লাভবান হবে। এটি স্বয়ংক্রিয় সৌর চালিত যন্ত্র। এটি মাটির জৈব কণা রক্ষা করে মাটির উর্বরতা বৃদ্ধির মাধ্যমে ফসল উৎপাদন বৃদ্ধি করে।