এসিটি আমি মাত্র ৩ বছর ব্যবহার করেছি। কন্ডিশন আলহামদুলিল্লাহ ১০০% ওকে এবং সম্পূর্ণ রানিং। কেনার পর থেকে আজ পর্যন্ত কোনো সমস্যা বা ডিস্টার্ব দেয়নি, কোনো কাজও করাতে হয়নি। এমনকি এখন পর্যন্ত একবার গ্যাসও ভরার দরকার পড়েনি। একদম নতুনের মতোই ঠান্ডা হয়।
বিক্রি করার মেইন কারণ হলো, আমার এক রুমে এসি লাগানো আছে। এই এসিটি অন্য আরেকটি রুমে লাগাতে চেয়েছিলাম, কিন্তু ওই রুমে এসির কোনো লাইন করা নেই। তাই ফেলে না রেখে ভাবলাম বিক্রি করে দিই।
যে নিবেন সে সরাসরি এসে চেক করে নিয়ে যেতে পারবেন। কোনো সমস্যা নেই।
ঠিকানা: নয়াচর, বসিলা, মোহাম্মদপুর, ঢাকা।