Haier ব্র্যান্ডের ২ টনের একটি নন-ইনভার্টার এসি বিক্রি করা হবে। এটি পুরাতন মডেলের হেভি ডিউটি এসি, তাই এর কুলিং পারফরম্যান্স অসাধারণ। মাত্র ৫-১০ মিনিটের মধ্যে পুরো রুম একদম ঠান্ডা করে ফেলে।
এসিটিতে বর্তমানে একটি সমস্যা আছে। এসি চালু করার ৫-১০ মিনিট পর সার্কিট ব্রেকার পড়ে যায়। মেকানিক চেক করেছে, এটি ঠিক করতে সর্বোচ্চ ১০০০ টাকার মতো খরচ হতে পারে। এছাড়া এসিতে আর কোনো সমস্যা নেই, কম্প্রেসার একদম ঠিক আছে।