- ফ্যাক্টরির অফিস, কমন এরিয়া, করিডোর, সিঁড়ি ও নির্ধারিত স্থান নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা।
- প্রোডাকশন ওয়ার্ক এরিয়ার নির্ধারিত অংশ পরিষ্কার ও পরিচ্ছন্ন রাখতে সহযোগিতা করা।
- প্রতিদিন নিয়মিত ঝাড়ু, মপিং ও প্রয়োজন অনুযায়ী পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ সম্পন্ন করা।
- টয়লেট, ওয়াশরুম, প্যান্ট্রি ও অন্যান্য স্যানিটেশন এরিয়া পরিষ্কার ও জীবাণুমুক্ত রাখা।
- টেবিল, চেয়ার, দরজা, জানালা, ফার্নিচার ও অন্যান্য অফিস/ফ্যাক্টরি সরঞ্জামের বাহ্যিক অংশ পরিষ্কার রাখা।
- ডাস্টবিন নিয়মিত পরিষ্কার করা এবং বর্জ্য নির্ধারিত স্থানে যথাযথভাবে অপসারণ করা।
- ফ্যাক্টরি ও অফিস প্রাঙ্গণ সবসময় পরিচ্ছন্ন, পরিপাটি ও দুর্গন্ধমুক্ত রাখা।
- প্রয়োজন অনুযায়ী পানি, টিস্যু, সাবান, হ্যান্ডওয়াশ ও অন্যান্য পরিচ্ছন্নতার সামগ্রী সরবরাহ নিশ্চিত করা।
- কোনো পরিষ্কার-পরিচ্ছন্নতা, স্যানিটেশন বা রক্ষণাবেক্ষণ সমস্যা দেখা দিলে দ্রুত HR & Admin বিভাগকে অবহিত করা।