আমাদের অনলাইন গ্রোসারি স্টোরের জন্য একজন সৎ, বিশ্বস্ত, দায়িত্বশীল ও পরিশ্রমী কর্মী নিয়োগ দেওয়া হবে।
কাজের দায়িত্ব:
কাস্টমারের অর্ডার সঠিকভাবে সংগ্রহ (Picking) ও প্যাকিং করা।
পণ্যের মান ও মেয়াদ (Expiry Date) যাচাই করা।
নতুন মালামাল গ্রহণ, সাজানো ও স্টক ম্যানেজমেন্ট করা।
দোকান পরিষ্কার-পরিচ্ছন্ন ও গোছানো রাখা।
সময়মতো অর্ডার প্রস্তুত করে ডেলিভারি রাইডারের কাছে হস্তান্তর করা।
প্রতিষ্ঠানের নিয়ম-কানুন মেনে দায়িত্বশীলভাবে কাজ করা।
আমরা এমন একজন কর্মী খুঁজছি যিনি দীর্ঘমেয়াদে আমাদের সঙ্গে কাজ করার মানসিকতা রাখেন। সততা, বিশ্বস্ততা, সময়নিষ্ঠা ও দায়িত্ববোধকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে।
⚠️ যারা শুধু অল্প কিছুদিন কাজ করার উদ্দেশ্যে আবেদন করবেন, তাদের আবেদন না করার জন্য অনুরোধ করা হচ্ছে। শুধুমাত্র দীর্ঘমেয়াদে আন্তরিকভাবে কাজ করতে আগ্রহী প্রার্থীরাই আবেদন করুন।
✅খাওয়া থাকার ব্যবস্থা আছে।