বর্তমান অবস্থা: ট্রেডমিলটির বাহ্যিক কন্ডিশন খুবই চমৎকার এবং ফ্রেশ। এটার বডি, রানিং বেল্ট, ডিসপ্লে এবং মোটর একদম নতুনের মতো এবং খুবই ভালো কন্ডিশনে আছে। বর্তমানে এটার মূলত সমস্যা হচ্ছে সার্কিটে (Circuit)। টেকনিশিয়ান এসে চেক করে জানিয়েছেন যে সার্কিটের প্রবলেম, যা পরিবর্তন করলেই এটি আবার নতুনের মতো চলবে।
বিক্রির কারণ: আমি আর নতুন সার্কিট কিনে এটা ঠিক করার ঝামেলায় যেতে চাচ্ছি না। তাই যেভাবে আছে এই অবস্থাতেই বিক্রি করে দেব। যারা কম দামে চমৎকার বডি, ফ্রেশ রানিং বেল্ট এবং মোটরসহ ট্রেডমিল কিনে সামান্য খরচে সার্কিট ঠিক করে নিতে চান, অথবা পার্টস হিসেবে ব্যবহার করতে চান, তারা দ্রুত যোগাযোগ করতে পারেন।