ASUS VivoBook 15 X1500EA একটি স্টাইলিশ ও লাইটওয়েট ল্যাপটপ। এতে রয়েছে ১১তম জেনারেশনের Intel Core i5-1135G7 প্রসেসর (2.40 GHz থেকে 4.20 GHz) এবং Intel Iris Xe Graphics। দ্রুত পারফর্ম্যান্স ও প্রচুর স্টোরেজের জন্য এতে 8GB DDR4 RAM এবং 1TB HDD দেয়া হয়েছে।
ল্যাপটপটিতে রয়েছে ১৫.৬ ইঞ্চির FHD (1920x1080) অ্যান্টি-গ্লেয়ার ব্যাকলিট ডিসপ্লে (250 nits উজ্জ্বলতা, ৮৩% স্ক্রিন-টু-বডি রেশিও)। প্রি-ইনস্টল্ড Windows 11 Home চালিত এই ডিভাইসে ব্যাকলিট কিবোর্ড (Num-key সহ) ও টাইপিংয়ের জন্য ১.৪ মিমি কি-ট্রাভেল ফিচার রয়েছে।
কানেক্টিভিটির জন্য এতে USB Type-C, USB Type-A, HDMI 1.4, Micro SD কার্ড রিডার, Wi-Fi 5 এবং Bluetooth 4.1 রয়েছে। সাথে আছে VGA ক্যামেরা, সোনিকেমাস্টার অডিও এবং ৩৭Whrs ব্যাটারি। মাত্র ১.৮০ কেজি ওজনের ল্যাপটপটি সহজে বহনযোগ্য।