আপনার বাসা এবং অফিস সচল রাখতে এই লুমিনাস শক্তি আইপিএস কাম ইউপিএস একটি দারুণ সমাধান। এর ধারণক্ষমতা ১১০০ ভিএ এবং রেটেড আউটপুট পাওয়ার ৯২৪ ওয়াট। এটি সার্জ সুরক্ষা এবং ব্যাক-আপ ব্যাটারির মতো উন্নত ফিচারে ডিজাইন করা হয়েছে। এটি টিউবুলার, ফ্ল্যাট প্লেট, এসএমএফ এবং স্থানীয় সব ধরনের ব্যাটারি সমর্থন করে। এটি কম ইনপুট ভোল্টেজেও দ্রুত ব্যাটারি চার্জ করতে পারে। এমনকি ৯৫ ভোল্টেও পূর্ণ কারেন্টে ব্যাটারি চার্জ করতে সক্ষম।