স্পোয়া সান শাইন কাট সানস্ক্রিন
কেন সানস্ক্রিন ব্যবহার করবেন?
আমাদের স্কিন কেয়ার রুটিনে সানস্ক্রিন ব্যবহার করা খুবই জরুরি! সূর্যের অতিবেগুনি রশ্মি থেকে ত্বককে রক্ষা করতে আমাদের অবশ্যই সানস্ক্রিন ব্যবহার করতে হবে। সূর্যের অতিবেগুনি রশ্মির কারণে আমাদের ত্বক প্রতিনিয়ত পুড়ে যায়। ফলে যতই স্কিন কেয়ার করা হোক না কেন, আমাদের ত্বক কালচে দেখায় এবং নানা ধরনের ত্বকের সমস্যা দেখা দেয়। সূর্যের ক্ষতিকর রশ্মি থেকে ত্বককে রক্ষা করতে প্রতিদিন একটি ভালো এসপিএফ সানস্ক্রিন ব্যবহার করা উচিত।
এই সানস্ক্রিন ব্যবহার করলে আপনার কোনো মেকআপ, ফাউন্ডেশন বা ক্রিমের প্রয়োজন নেই। এই সানস্ক্রিনটি প্রতিদিন সান প্রোটেক্ট্যান্ট এবং মেকআপ হিসেবে কাজ করে।