সাইলেজ কি? কতটা উপকারী?
সাইলেজ হলো এক ধরনের সংরক্ষিত পশুখাদ্য, যা সবুজ ঘাস, ভুট্টা, জোয়ার, বা অন্যান্য ফসলের গাছ কেটে, কুচি করে এবং বায়ুরোধী অবস্থায় গাঁজন প্রক্রিয়ার মাধ্যমে তৈরি করা হয়।
এ প্রক্রিয়ায় গাছের প্রোটিন, কার্বোহাইড্রেট, ভিটামি ও খনিজ পদার্থ সংরক্ষণ করে।
ভুট্টার সাইলেজে উচ্চমাত্রার শক্তি থাকে, যা দুগ্ধবতী গাভী বা মোটাতাজাকরণের জন্য গবাদি পশুর শক্তির চাহিদা পূরণ করে।
সাইলেজে ভিটামিন A, D ও E থাকে যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়।
গবাদি পশুর পাকস্থলীতে সহজে হজম হয়।
এটি ৬ মাস থেকে১বৎসর সংরক্ষণ করা যায়।
- এটি গাভীর দুধের ফ্যাট এবং প্রোটিনের পরিমাণ উন্নত করে।
পশুর স্বাস্থ্য উন্নতি
সাইলেজে থাকা ল্যাকটিক অ্যাসিড পশুর পাকস্থলীর উপকারী ব্যাকটেরিয়ার বৃদ্ধি ঘটায়, যা হজমশক্তি বাড়ায়, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং পেটের সমস্যা কমায়।
বাণিজ্যিক খাদ্যের উপর নির্ভরতা কমায়।
ফোন: