আমাদের এই পাখিটা ১ বছর ধরে আছে। অনেক একটিভ, প্লেইফুল এবং সুস্থ। আমাদের আরো একটা ফুলি টেম মেয়ে ককটেল আছে, ২০ দিন বয়স থেকে পালি, এখন ১.৫ বছর। ছেলেটা বার বার জোড়া নিতে চায়, কিন্তু মেয়েটা তাকে কাছে আসতে দেয় না। ছোটবেলা থেকেই মানুষের সাথে বড় হওয়ায় ও খাঁচায় থাকতেও চায় না, বাইরে আসার জন্য পাগল হয়ে যায়। আমরা ওকে একা না রাখার জন্যই ছেলেটা এনে ছিলাম। আমাদের পাখিটা দোকানের ককটেলের চেয়ে অনেক লম্বা, বডিও সুন্দর। ময়মনসিংহ-এ এই রকম ককটেল খুব কম দেখা যায়।