বিক্রয়ের জন্য: iPhone 12 Pro Max
আমি প্রায় ৪ বছর ধরে ফোনটি ব্যবহার করছি। এটি কোরিয়া থেকে কেনা হয়েছে। বর্তমানে মূল বক্সটি নেই। তবে এপলের ২০ ওয়াটের একটি চার্জার দেয়া যাবে ক্যাবল সহ।
অথেনটিসিটি নিশ্চিত করার জন্য আপনি চাইলে আমার অফিস ঠিকানা থেকে সরাসরি এসে সংগ্রহ করতে পারবেন।
ব্যাটারির তথ্য:
ব্যাটারির হেলথ ৭০% এ নেমে আসার পর অরিজিনাল ব্যাটারি পরিবর্তন করা হয়েছে। বর্তমানে নতুন ব্যাটারি আগের চেয়ে আরও ভালো পারফরম্যান্স দিচ্ছে। ফুল চার্জে প্রায় ৯–১১ ঘণ্টা স্ক্রিন অন টাইম পাওয়া যাবে। পুরনো অরিজিনাল ব্যাটারিটিও (খোলা অবস্থায়) সংরক্ষিত আছে।
কন্ডিশন:
আমার জানা মতে কোনো ধরনের সমস্যা নেই। কোনো গেম খেলা হয়নি — মূলত সোশ্যাল মিডিয়া, ব্রাউজিং ও সাধারণ ব্যবহারের জন্য ব্যবহার করা হয়েছে। CPU-তে কোনো ধরনের ভারী চাপ দেওয়া হয়নি। সম্পূর্ণ ফ্রেশ ও পরিষ্কার কন্ডিশনে আছে। ফেস আইডি ট্রু টিউন সব ১০০% ঠিক আছে।
আমি নতুন আপডেটেড ফোন কিনেছি, তাই এটি বিক্রি করছি।
আগ্রহী হলে যোগাযোগ করতে পারেন। Only WhatsApp please.