বিক্রির জন্য ডিসিএল ল্যাপটপ। কোর আই৩ ৮ম প্রজন্মের প্রসেসর, ৪জিবি র্যাম এবং ১৬০জিবি হার্ডডিস্ক স্টোরেজ। খুব ফ্রেশ কন্ডিশন, নতুনের মতো। সম্পূর্ণ রিসেট করা এবং ব্যবহারের জন্য প্রস্তুত। ব্যাটারি ব্যাকআপ ভালো। আসসালামু আলাইকুম। আমার ব্যবহৃত ডিসিএল ব্র্যান্ডের ল্যাপটপটি বিক্রি করা হবে। ল্যাপটপটি মূলত ১ বছর আগে কেনা হয়েছিল, কিন্তু কেনার পর প্রায় ব্যবহারই করা হয়নি। সম্পূর্ণ নতুনের মতোই ফ্রেশ কন্ডিশনে আছে। ল্যাপটপের কন্ডিশন: ল্যাপটপে কোনো ধরনের ইন্টারনাল বা এক্সটারনাল প্রবলেম নেই। কিবোর্ড, ডিসপ্লে, ক্যামেরা সবকিছু ১০০% ঠিক আছে। পারফরম্যান্স নোট: দীর্ঘদিন ধরে একদম ব্যবহার না করে ঘরে তুলে রাখার কারণে (আইডল থাকার জন্য) ল্যাপটপটি বর্তমানে অন করলে কিছুটা স্লো মনে হতে পারে। তবে এটি রেগুলার ব্যবহার করলে বা একবার ফ্রেশ উইন্ডোজ দিয়ে নিলে একদম সুপার ফাস্ট ও স্মুথ হয়ে যাবে। বিক্রির কারণ: এটি ঘরে অলস পড়ে আছে, কোনো ব্যবহার করা হচ্ছে না বলেই সেল করে দিচ্ছি।