বাসা পরিবর্তনের কারণে সোফা সেট বিক্রি করা হচ্ছে। নতুন বাসায় জায়গা তুলনামূলক কম হওয়ায় আর রাখা সম্ভব হচ্ছে না, তাই বিক্রি করে দিচ্ছি। যা থাকছে: ১টি সিঙ্গেল সোফা, ১টি ডুয়েল সোফা, সাথে একটি অতিরিক্ত কাঠের সোফা ফ্রেম ফ্রি দেওয়া হবে (এক পাশে সামান্য ভাঙা অংশ আছে — ছবিতে দেখা যাবে)। অবস্থা: সোফাগুলো ব্যবহার করা হয়েছে, তাই স্বাভাবিক কিছু ব্যবহারজনিত চিহ্ন রয়েছে। তবে কাঠ ভালো আছে এবং ব্যবহারযোগ্য ভালো অবস্থায় আছে। ছবিতে যেমন দেখা যাচ্ছে, ঠিক তেমনভাবেই পাবেন — তাই অনুগ্রহ করে ছবিগুলো ভালোভাবে দেখে নেওয়ার অনুরোধ রইলো। যারা কম বাজেটে ভালো ব্যবহারযোগ্য কাঠের সোফা সেট খুঁজছেন, তাদের জন্য ভালো একটি অপশন হতে পারে। দাম: ৭,৫০০ টাকা (কিছুটা আলোচনা সাপেক্ষ)। লোকেশন: নারায়ণগঞ্জ সদর, চাষাড়া, নিতাইগঞ্জ হয়ে নলুয়া রোড। যোগাযোগ: দুইটি সোফা একসাথে বিক্রি হবে। সিরিয়াস ক্রেতাদের যোগাযোগ করার অনুরোধ রইলো।