অন্নপূর্ণা বেস ক্যাম্প ট্রেকিং জুতা। গত বছর ২০২৫ সালের ফেব্রুয়ারি মাসে আমি অন্নপূর্ণা বেস ক্যাম্প ট্রেকিং যাই, উপরে উঠা নামা নিয়ে জুতা গুলা মাত্র ৮ দিন ব্যবহার করা হয়েছে, আমি অনেক যত্ন করে রেখেছিলাম ভেবেছিলাম যদি আবার কখনও যাই।
কিন্তু বর্তমান স্যোশাল মিডিয়াতে দেখতে পাচ্ছি যে এখন অনেক গ্রুপ অন্নপূর্ণা ট্রেকিংয়ের জন্য অ্যাড দিচ্ছে, আসলে ট্রেকিংয়ের জন্য উত্তম এক জোড়া জুতা, তাও যদি অন্নপূর্ণা ট্রেকিংয়ের জন্য হয়, তাহলে তো কথাই নেই। আমরা যারা অন্নপূর্ণা ট্রেকিংয়ের জন্য যাই, তারা মূলত নেপাল গিয়ে ৫/৭ দিনের জন্য এই জুতা ভাড়া নিই, তারপরও ২ হাজার টাকা জামানত দিতে হয় এবং যখন নিচে আসি তখন জুতা ফেরত দেওয়ার সময় তারা জামানত ফেরত দেয়। একটা ঝামেলা বলতে গেলে।
আমি জুতাগুলো খুব স্বল্প মূল্যে বিক্রি করে দেব। শুধু অন্নপূর্ণার জন্য না, দেশের ভেতরেও যেকোনো ট্রেকিংয়ের জন্য উপযুক্ত জুতা এগুলা।