আমি একটি Brother DCP-T220 প্রিন্টার বিক্রি করব। দোকান করার উদ্দেশ্যে কেনা হয়েছিল, তাই তিন মাস ব্যবহার করার পর বিভিন্ন কারণে সেটি আর চালানো হয়নি। অনেকদিন পড়ে থাকার কারণে সামান্য ধুলাবালি পড়েছে, তবে প্রিন্টারটি একদম ভালো এবং সঠিকভাবে চলছে। এটি একটি অল-ইন-ওয়ান প্রিন্টার, যার মাধ্যমে প্রিন্ট এবং স্ক্যান—দুই কাজই এক সাথে করা যায় এবং এর প্রিন্ট কোয়ালিটি খুব ভালো। প্রিন্টারটিতে এখনো প্রায় ৭০-৭৫৮% কালি রয়েছে। আপনি চাইলে এসে যাচাই করে দেখতে পারেন।