হিরো স্প্লেন্ডার আই-স্মার্ট ১০০ সিসি ২০১৪ মডেল।
দাম: (আলোচনা সাপেক্ষে)
বাইকের কন্ডিশন ভালো, কিছু ছোটখাটো স্কাচ আছে, তবে খুব একটা দৃশ্যমান নয়।
বাইকটি প্রায় ৬০,০০০ কিমি চলেছে। জ্বালানিতে প্রতি লিটারে ৪৮-৫০ কিমি মাইলেজ পাবেন। আমি ২য় মালিক, ১ম মালিকের সাথে যোগাযোগ করা সম্ভব। মালিকানা যেকোনো সময় পরিবর্তন করা যাবে। কাগজপত্রে ১০০% বৈধতা রয়েছে। ২০২৯ সাল পর্যন্ত আপডেট করা। পটুয়াখালীর নম্বর। আমার চোখে বাইকে কোনো ছোটখাটো কাজও বাকি নেই। আমি প্রয়োজনীয় ছোটখাটো কাজ করিয়ে নিয়েছি। বাইকের ব্রেক শু নতুন, কার্বুরেটর নতুন, বাম হাতের গ্রিপ নতুন, টায়ার ৭০% ভালো, মিটার ঠিক আছে, ৬ মাস আগে ব্যাটারি লাগানো হয়েছে, এলইডি হেডলাইট লাগানো হয়েছে, অতিরিক্ত ফগ লাইট লাগানো হয়েছে, চেইন স্প্রকেট নতুন লাগানো হয়েছে। ইঞ্জিনে বিন্দুমাত্র কাজ করানোর প্রয়োজন নেই।
লোকেশন: নতুন বাজার, বরিশাল।
বাইক দেখতে হলে লোকেশনে আসতে হবে। আসুন, দেখুন, পছন্দ হলে চালিয়ে দেখুন। তারপর পছন্দ হলে নিয়ে যান