আমার বাসায় থাকা একটি পুরোনো ওয়ালটন ২৪-ইঞ্চি বুমবক্স এলইডি টিভি বিক্রি করব। টিভিটি অনেকদিন অব্যবহৃত অবস্থায় পড়ে ছিল। বর্তমানে টিভিটির কিছু টেকনিক্যাল সমস্যা আছে, তাই যারা ঠিক করে চালাতে চান বা মেকানিক ভাইরা পার্টস হিসেবে নিতে চান, তারা যোগাযোগ করতে পারেন।
টিভির বর্তমান অবস্থা:
প্লাগ লাগালে পাওয়ারের লাল বাতি জ্বলে, কিন্তু স্ক্রিন পুরোপুরি অন হয় না ।
টিভির ডিসপ্লেতে হালকা দাগ আছে।
রিমোটের সমস্যা নাকি টিভির সমস্যা—তা নিশ্চিত নই।
যে কিনবেন, তাকে অবশ্যই নিজের দায়িত্বে মেকানিক দিয়ে ঠিক করে নিতে হবে।
লোকেশন: বান্দুরা বাজার, নবাবগঞ্জ, ঢাকা।
আগ্রহীরা সরাসরি ইনবক্সে মেসেজ দিন বা কল করুন। দাম কিছুটা আলোচনা সাপেক্ষে।