আমি একজন অভিজ্ঞ ফার্মেসি টেকনিশিয়ান এবং আমার ফার্মেসি টেকনিশিয়ান সার্টিফিকেট রয়েছে। দীর্ঘদিন ফার্মেসি ব্যবসা পরিচালনার অভিজ্ঞতাও আছে। বিশেষ কারণে ২০২৫ সালের নভেম্বর থেকে এ ব্যবসার বাইরে আছি। বর্তমানে একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করলেও আবার ফার্মেসি ব্যবসা শুরু করতে চাই।
প্রয়োজনীয় মূলধনের অভাবে একজন বিনিয়োগকারী বা ব্যবসায়িক অংশীদার খুঁজছি, যিনি বিনিয়োগের পাশাপাশি সক্রিয়ভাবে ব্যবসা পরিচালনায় অংশ নেবেন। আমিও সক্রিয় থাকব।
ফার্মেসি পরিচালনা, ওষুধ বিক্রয় ও ব্যবস্থাপনায় আমার বাস্তব অভিজ্ঞতা রয়েছে। আমার ফার্মেসি টেকনিশিয়ান সার্টিফিকেটের ভিত্তিতে প্রযোজ্য নিয়ম অনুযায়ী বৈধ ফার্মেসি লাইসেন্স গ্রহণের ব্যবস্থাও করা সম্ভব।
মাইজদী অথবা চৌমুহনী মেইন সেন্টার পয়েন্টে দোকান নিয়ে ফার্মেসি ব্যবসা করতে আগ্রহী হলে যোগাযোগ করুন। বিনিয়োগ /অংশীদারিত্বের বিস্তারিত সরাসরি আলোচনা করা যাবে।
আগ্রহী ব্যক্তিদের যোগাযোগের অনুরোধ রইল। ধন্যবাদ।