মজবুত লোহার দুই তলা মুরগি ও কোয়েল পাখির খাঁচা বিক্রি হবে।
শখ করে ওয়েল্ডিং মিস্ত্রি দিয়ে নিজের ব্যবহারের জন্য তৈরি করেছিলাম। প্রায় ৩–৪ বছর মুরগি, কোয়েলসহ বিভিন্ন ধরনের পাখি পালন করেছি। বর্তমানে বিভিন্ন কাজে বাড়ির বাইরে থাকতে হয়, তাই আর ব্যবহার করা সম্ভব হচ্ছে না—সেজন্য খাঁচাটি বিক্রি করে দিচ্ছি।
খাঁচার মাপ:
• দৈর্ঘ্য: ৩.৫ ফুট (৪২ ইঞ্চি)
• প্রস্থ: ২ ফুট (২৪ ইঞ্চি)
• উচ্চতা: ৫.৫ ফুট (৬৬ ইঞ্চি)
• দুই তলা
• সম্পূর্ণ লোহার তৈরি
• আনুমানিক ওজন: ৫০–৬০ কেজি
মুরগি, কোয়েল, কবুতর ও বিভিন্ন ধরনের পাখি পালনের জন্য ব্যবহার করা যাবে।
দুই তলা হওয়ায় জায়গার ভালো ব্যবহার হয়।
খাবার ও পানির পাত্র রাখার ব্যবস্থা আছে।
খাঁচাটি মজবুতভাবে ওয়েল্ডিং করে তৈরি করা।
দীর্ঘদিন ব্যবহার করা হয়েছে, তাই কিছু জায়গায় রং উঠে যাওয়া/মরিচার দাগ রয়েছে।