আসসালামু আলাইকুম। অনেক ভেবেচিন্তে আমার ব্যবহৃত ল্যাপটপটি বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছি। সত্যি বলতে কি, ল্যাপটপটি বিক্রি করতে খারাপ লাগছে কারণ এই একটি ল্যাপটপ দিয়ে আমি প্রায় ৩-৪ লক্ষ টাকার কাজ করেছি। অ্যামাজন কেডিপিতে ২৬টি বই প্রকাশ, গ্রাফিক্স ডিজাইন, গবেষণা, পড়াশোনা, সব ধরনের অফিসের কাজ, পরীক্ষার প্রশ্ন টাইপ করা এবং ফলাফলের কাজ—সবকিছু এই ল্যাপটপ দিয়ে করা হয়েছে। গেমও ভালো চলে, যদিও খেলার সময় কখনো পাইনি। ক্রোম-এ একসাথে ৩টি অ্যাকাউন্টে অনেকগুলো ট্যাব চালিয়েও দুর্দান্ত পারফরম্যান্স দেয়। নতুন ল্যাপটপ পাওয়ার কারণে এটি বিক্রি করছি। ইনশাআল্লাহ, ফ্রিল্যান্সিং, লেখালেখি, ডিজাইন, অফিসের কাজ বা পড়াশোনার জন্য এটি একটি খুব ভালো ডিভাইস হবে। এর সাথে অন্তর্ভুক্ত রয়েছে: অরিজিনাল চার্জার, ওয়াইফাই ওয়্যারলেস অ্যাডাপ্টার, মাউস। দাম: টাকা (সম্পূর্ণ নির্ধারিত)। আগ্রহী হলে সরাসরি কল করে যোগাযোগ করুন। দূরে থাকলে প্রয়োজনে কুরিয়ারে পাঠানো যাবে।