কাঠের ঘানিতে ভাঙ্গানো কোল্ডপ্রেস নারিকেল তেল। বাছাইকৃত দেশি নারিকেল থেকে নারিকেলের সাদা শাঁস আলাদা করা হয়। তারপর ছোট ছোট টুকরো করে রোদে শুকানো হয়। ভালোভাবে শুকানো হয়ে গেলে শাঁসগুলো সরাসরি কাঠের ঘানিতে মিলিং করার জন্য দেওয়া হয়। তারপর আস্তে আস্তে পড়তে থাকা তেল সংগ্রহ করে আলাদা জারে কয়েকদিন রেখে দেওয়া হয়, যেন তেলের ময়লাগুলো ড্রামের নিচে জমা হয়। তারপর ড্রামের উপর থেকে তেল নিয়ে সেটা দেওয়া হয় ফিল্টার মেশিনে, যেন তেলের ভেতর কোনো ময়লা না থাকে এবং বোতলের নিচে তলানি না জমে। সর্বশেষে বোতলজাত করে বোতলের মুখ সিল করা হয়। গ্রাহকের কাছে পাঠানোর জন্য আমাদের তেল প্রস্তুত।