২০০৬ সালের দিকে 'নোয়াখালী ওয়েব' নামে একটি কমিউনিটি পোর্টাল ডেভেলপ করতে গিয়ে চ্যালেঞ্জে পড়ি। আর সে চ্যালেঞ্জ মোকাবিলায় 'ই-নিউজ' নামে একটি অ্যাপ্লিকেশন্স ডেভেলপ করার মধ্য দিয়ে ২০০৮ সালে আমার কোম্পানী Digital Development Foundation Ltd. এর প্রতিষ্ঠা। মূলত আমার মিডিয়ার ব্যাকঅ্যান্ড সাপোর্ট দেয়াই ছিলো কোম্পানীটি প্রতিষ্ঠার প্রধান উদ্দেশ্য। পরে অবশ্য দেশে বিদেশে অনেক কাজই আমরা করেছি। তবে ঘুষ দিতে হয় এমন কোন কাজ করার আগ্রহ আমার কখনোই ছিলো না। ফলে সরকারী কোন কাজ করার বা নেয়ার চেষ্টা আমি কখনোই করিনি। তারপরও দীর্ঘ প্রায় দেড় যুগ ধরে কোম্পানীটি আমি সুনামের সাথেই পরিচালনা করে এসেছি।
এখানে কিছু বিষয় আছে যেমন এক সময় ফাউন্ডেশন শব্দ দিয়ে কোম্পানীর রেজিষ্ট্রেশন দিলেও এখন আর দেয় না। এক সময় ইচ্ছেমত অবজেক্টিভ দেয়া গেলেও এখন সামঞ্জস্যপূর্ণ নির্দিষ্ট অবজেকটিভ ছাড়া দেয়া যায় না। সে সুযোগে আমি তখন ৮২টি বিজনেস অবজেকটিভ দিয়েছিলাম যার বেশিরভাগই আইসিটি ও সমগোত্রীয়। পাশাপাশি অন্যান্য বিষয়ও রয়েছে। এখন যা আর অনেক টাকা খরচ করলেও করা সম্ভব নয়।
কোম্পানীটি বেসিস, বিসিএস ও ই-ক্যাব মেম্বার।
এত সব বলার কারণ হলো আমি সম্প্রতি কিছু জটিল সংকটের মুখোমুখী হয়েছি। তাই ভালো একটা ভ্যালু পেলে 'ডিজিটাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন লি:' কোম্পানীটি শতভাগ অথবা অর্ধেক মালিকানা ছেড়ে দিবো।
ছেড়ে দিবো বেসিস, বিসিএস, ই-ক্যাব সব।
আগ্রহী কেউ থাকলে প্রস্তাবনাসহ যোগাযোগ করবেন।