পাখিটি সুস্থ ও সক্রিয়, নিজে খাবার খেতে পারে। বয়স ৭/৮ মাস। এই Location এ এসে পাখি সংগ্রহ করতে হবে: PSI Market, Guardroom, কাটগড় দিয়ে ভিতরে, পতেঙ্গা, চট্টগ্রাম।
যত্নের নিয়ম: নিয়মিত খাবার ও পরিষ্কার পানি দিন, ১–২ দিন পরপর পানি পরিবর্তন করুন। মাঝে মাঝে রোদে রাখুন, তবে সেখানে ছায়ার ব্যবস্থাও থাকতে হবে। বিড়াল, ইঁদুর ও কাক থেকে নিরাপদ রাখুন। গরমে হালকা পানি স্প্রে করা যাবে, শীতে গোসল নয় এবং রাতে খাঁচা আংশিক ঢেকে রাখুন যেন পাখির ঠান্ডা না লাগে। খাবার হিসেবে শাকসবজি, ধনে পাতা, কলা, ভাত, সিদ্ধ বা ভর্তা করা আলু ও পাখির মিক্সচার দিন। খাঁচা পরিষ্কার রাখুন এবং খাঁচার দরজা খোলার আগে বাসার রুমের ফ্যান ও জানালা বন্ধ করুন। ডিম বা বাচ্চা হলে পাখিকে অযথা বিরক্ত করবেন না; প্রয়োজন হলে হ্যান্ড ফিডিং করতে হবে। অসুস্থ হলে ভেটেরিনারির পরামর্শ নিন। খাঁচায় বড় হওয়া পাখি মুক্ত পরিবেশে টিকে থাকতে পারে না তাই কখনো উন্মুক্ত করার চেষ্টা করবেন না।