মডেল ইয়ার: ২০২৩। মাইলেজ: ১১ হাজার কিমি। ট্যাক্স টোকেন মেয়াদ: মে-২০২৭। ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড আছে। বুঝার সুবিধার্থে - এই মডেলটি এফজেড-এস ভি৩ (ডিলাক্স) এডিশন এর বাইক। পূর্বের এফজেড-এস ভি৩ থেকে এই মডেলে বেশ কিছু পরিবর্তন আছে। মোটরসাইকেলটি খুব ভালো কন্ডিশনে আছে, ছোটখাটো এক্সিডেন্টও কখনো হয়নি আলহামদুলিল্লাহ। একহাতে, খুব যত্নের সাথে চালিয়েছি। বাইকে এফএনএম এর দুইটি ফগলাইট (এম১) লাগানো আছে। অল্প কিছুদিন আগে ইঞ্জিন অয়েল (শেল অ্যাডভান্স লং রাইড ১০ডব্লিউ৪০ ফুলি সিন্থেটিক), অয়েল ফিল্টার এবং এয়ার ফিল্টার পরিবর্তন করা হয়েছে। সামনের এবং পিছনের ব্রেক প্যাড ছাড়া সব পার্টস স্টক আছে। দাম ফিক্সড। নতুন কিনতে পারছেন না কিন্তু ভালো কন্ডিশনের বাইক চাচ্ছেন তারা চাইলে বাইকটি দেখতে পারেন। অবশ্যই নাম পরিবর্তন করে নিতে হবে।