tre.gif
আরও দ্রুত বিক্রি করুন
আরও বুদ্ধিমত্তার সাথে কিনুন
  1. সব বিজ্ঞাপন
  2. চাকরি
  3. ড্রাইভার চাকরি
প্রচারিত
পটুয়াখালী, পটুয়াখালী সদর, 5 ঘণ্টা আগে
37 দেখা হয়েছে

মোটরসাইকেল ড্রাইভার

+1
কোম্পানির নাম
Bangladesh Driving Training Institute
কাজের ধরন
পূর্ণকালীন
দায়িত্ব
বাংলাদেশ ড্রাইভিং ট্রেনিং ইনস্টিটিউট (BDDTI)-এর শিক্ষার্থীদের মোটরসাইকেল ও স্কুটার প্রশিক্ষণ প্রদান করা। প্রাইভেটকার জানা থাকলে আলাদাভাবে প্রাইভেটকারে ও যোগদান করতে পারবেন। যেহুতু ড্রাইভিং স্কুল, তাই প্রতিদিন সকাল ৬ টা হতে ক্লাস শুরু করতে হয়। প্রতিদিন ৮–১০ ঘন্টা শিক্ষার্থীদের ব্যবহারিক প্রশিক্ষণ প্রদান করা। ট্রেনিং বাইক পরিচ্ছন্ন ও ব্যবহার উপযোগী রাখা। যেদিন ক্লাস না থাকে সেদিন সকাল ৯টার মধ্যে অফিসে উপস্থিত থাকা। প্রতিষ্ঠানের নিয়মনীতি মেনে আন্তরিকতা ও দায়িত্বশীলতার সাথে কাজ করা। শিক্ষার্থীদের সাথে ভদ্র ও পেশাদার আচরণ বজায় রাখা।
প্রয়োজনীয়তা ও দক্ষতা
মোটরসাইকেল ও স্কুটার চালনায় দক্ষ হতে হবে। বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। শিক্ষার্থীদের ধৈর্যসহকারে প্রশিক্ষণ দেওয়ার মানসিকতা থাকতে হবে। বাংলাদেশের যেকোনো বিভাগ, জেলা বা থানায় কাজ করার মানসিকতা থাকতে হবে। সময়ানুবর্তী, দায়িত্ববান ও আন্তরিক হতে হবে। নিজস্ব মোটরসাইকেল থাকলে অগ্রাধিকার দেওয়া হবে এবং অতিরিক্ত উপার্জনের সুযোগ থাকবে। স্থায়ীভাবে কাজ করতে আগ্রহী প্রার্থীদের প্রতিষ্ঠান থেকে মোটরসাইকেল প্রদান করা হবে। শুক্র ও শনিবার অফিস ও ক্লাস পরিচালনায় আগ্রহী হতে হবে।
ন্যূনতম যোগ্যতার প্রয়োজনীয়তা
ন্যূনতম এসএসসি / সমমান পাস। মোটরসাইকেল চালনায় বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। প্রশিক্ষক হিসেবে কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। স্মার্টফোন ব্যবহার ও গুগল ম্যাপ সম্পর্কে সাধারণ ধারণা থাকতে হবে।
ন্যূনতম অভিজ্ঞতা
২ বছর
বাংলাদেশ ড্রাইভিং ট্রেনিং ইনস্টিটিউট (BDDTI)-এর জন্য বাংলাদেশের সকল বিভাগ, জেলা ও থানায় মোটরসাইকেল ও স্কুটার প্রশিক্ষক নিয়োগ চলছে। আগ্রহী প্রার্থীদের বিজ্ঞপ্তিটি ভালোভাবে পড়ে সরাসরি কল করে অথবা সিভি নিয়ে আমাদের ঢাকায় ৯ টি ও চট্রগ্রামের ৩ অফিসের যেকোনো একটি অফিসে সরাসরি যোগাযোগ করার জন্য জানানো যাচ্ছে। প্রশিক্ষণের সময় সকাল ৬টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত। প্রতিদিন সকালবেলা ট্রেনিং বাইকে জ্বালানি নিয়ে নির্ধারিত স্থানে উপস্থিত থাকতে হবে। শুক্রবার ও শনিবার বাধ্যতামূলকভাবে অফিস করতে হবে, কারণ এই দুইদিন শিক্ষার্থীদের ক্লাস বেশি থাকে। মাসিক ছুটি অন্যদিন ভোগ করতে হবে। প্রতিষ্ঠানের প্রতি আন্তরিকতা ও দায়িত্বশীলতা থাকলে ইনসেনটিভ ও বকশিশসহ ভালো আয় করার সুযোগ রয়েছে। হেড অফিস: ধানমন্ডি ২ নম্বর রোড, ১ নম্বর বাড়ি, ৩য় তলা, ঢাকা সিটি কলেজের দক্ষিণ পাশে, জাপানে উচ্চশিক্ষা বিল্ডিং, ঢাকা। মোবাইল: /
রিপোর্ট করুন
নিরাপত্তা পরামর্শ
  • আবেদন/সাক্ষাৎকারের জন্য ফি প্রদান করবেন না
  • অফিসিয়াল নয় এমন অফিস ঠিকানায় সাক্ষাৎকারে যাওয়া এড়িয়ে চলুন
  • কোম্পানি সম্পর্কে তথ্য সংগ্রহ করুন এবং যাচাই করুন
  • চাকরির প্রস্তাব পাওয়ার আগে ব্যক্তিগত তথ্য প্রকাশ করবেন না
frame_left.gif