Tenda CP3 Pro সিকিউরিটি ক্যামেরাটিতে রয়েছে ৩ মেগাপিক্সেল (2K HD) ক্রিস্টাল ক্লিয়ার রেজোলিউশন, ৩৬০-ডিগ্রি প্যানোরামিক ভিউ এবং নাইট ভিশন সুবিধা, যা দিন ও রাতে সমানভাবে ঘরের প্রতিটি কোণের নিখুঁত সুরক্ষা নিশ্চিত করে। এর সবচেয়ে বড় আকর্ষণ হলো স্মার্ট টু-ওয়ে অডিও এবং অন-টাচ ভিডিও কল বাটন, যার মাধ্যমে ক্যামেরার সামনে থাকা ব্যক্তি বা সন্তান এক চাপে সরাসরি আপনার মোবাইলে ফ্রি কল দিতে পারবে। পাশাপাশি এতে রয়েছে এআই সাইরেন উইথ অটোমেটিক হিউম্যান-ট্র্যাকিং, যা অনাকাঙ্ক্ষিত মোশন বা মানুষ শনাক্ত করে সঙ্গে সঙ্গে আপনার মোবাইলে নোটিফিকেশন অ্যালার্ট এবং সাইরেন অ্যালার্ম পাঠায়। মাইক্রো-এসডি কার্ড ও ক্লাউড স্টোরেজ সাপোর্ট, ডাবল এন্টেনা ওয়াই-ফাই সংযোগ এবং সিকিউরিটি প্রাইভেসি মোড সংবলিত এই সিকিউরিটি ক্যামেরাটি বাসা, অফিস বা দোকানের নিরাপদ নজরদারির জন্য একটি সেরা সমাধান। হোম ডেলিভারি নিতে পারবেন।