tre.gif
আরও দ্রুত বিক্রি করুন
আরও বুদ্ধিমত্তার সাথে কিনুন
  1. সব বিজ্ঞাপন
  2. সম্পত্তি
  3. জমি ও প্লট বিক্রয়ে
রাজশাহী, 23/04
81 দেখা হয়েছে

শিরোইলে ১৬ফুট রাস্তার প্রস্তাবিত ৩০ফুট পাশে প্রাচীর ঘেড়া ৬.৩কাঠা জমি

+1
4536sq ft
Land Size
প্রায় ৪৫ বছর আগে আমাদের মা-এর কেনা ১১.৭ শতাংশ জমির ১০.৪ শতাংশ অংশ (ছবিতে ডায়াগ্রাম দেখুন, লাল অংশ) বিক্রি হবে। মা এর মৃত্যুতে আমরা দুই ভাই আমাদের ১০.৪ শতাংশ অংশ বিক্রি করবো (অপর অংশের মালিক বিক্রি করবেন না)। জমিতে ১১০০ বর্গফুটের ৫তলার ভিতসহ ১তলা একটি পুরাতন বাড়ি (১৯৯৩ সালে তৈরী, বর্তমানে বসবাস প্রায় অযোগ্য, তবে সংস্কার করা সম্ভব, এর জন্য পৃথক দাম দিতে হবে না) এবং সামনের খালি অংশে অনেক নারিকেল, কাঁঠাল ও আম গাছ আছে। পুরো অংশ ৬ ফুট উঁচু প্রাচীর ঘেরা। পাচিলের বাহিরে সামনে ১.৫ ফুট ও পেছনে ৩ ফুট যায়গা ছাড়া আছে। সংযুক্ত ড্রয়িংএ শুধৃমাত্র প্রাচিরের ভেতরের মাপ দেখানো হয়েছে। ডিজিটাল মিউটেশন এবং খাজনা হালনাগাদ করা আছে। বর্তমান বাড়িতে ইলেকট্রিক লাইন ও পানির লাইন আছে, কাজেই নূতন করে লাইন নিতে হবে না। জমি উঁচু করারও প্রয়োজন নাই। চাইলে বর্তমান বাড়িটা সংস্কার করেও থাকতে পারবেন (এখনই নূতন বাড়ি /ফ্ল্যাট তৈরী করতে না চাইলে )। জমির সামনে বর্তমানে ১৬ ফুট সরকারী পাকা রাস্তা আছে (ছবি সংযুক্ত) ৩০ ফুট চওড়া করার প্রক্রিয়া চলছে ( রাস্তা চওড়া করার জন্য এই জমির কোন অংশ ছাড়তে হবে না, অপর পাশ থেকে চওড়া হবে)। টিকাপাড়া গোড়স্থানের উত্তর গেট থেকে মাত্র ২০০ মিটার উত্তরে ও শান্তিবাগ মসজিদ হতে প্রায় ৫০ মিটার দক্ষিনে। জমির কাছেই শিরোইল হাই স্কুল । রাজশাহী রেল স্টেশন ১৫ মিনিটের হাটা পথ। জমি দেখতে চাইলে anytime দেখানো সম্ভব। Google map link: https://maps.app.goo.gl/7cnmtSasJWoSsiHz8 বিক্রির কারণঃ আমরা সবাই গতপ্রায় ২০ বছর ঢাকাতে থাকি, রাজশাহীতে থাকার আর কোন পরিকল্পণা নেই। ফোন ও হোয়াটসএ্যাপ নম্বর দেয়া আছে। ফোন করলে বিকাল ৫টা হতে রাত ১২ টা পর্যন্ত করতে পারেন, মেসেজ যেকোন সময় দিতে পারবেন। শুধুমাত্র আগ্রহী ক্রেতারা যোগাযোগ করুন।
শিরোইলে ১৬ফুট রাস্তার প্রস্তাবিত ৩০ফুট পাশে প্রাচীর ঘেড়া ৬.৩কাঠা জমিশিরোইলে ১৬ফুট রাস্তার প্রস্তাবিত ৩০ফুট পাশে প্রাচীর ঘেড়া ৬.৩কাঠা জমিশিরোইলে ১৬ফুট রাস্তার প্রস্তাবিত ৩০ফুট পাশে প্রাচীর ঘেড়া ৬.৩কাঠা জমিশিরোইলে ১৬ফুট রাস্তার প্রস্তাবিত ৩০ফুট পাশে প্রাচীর ঘেড়া ৬.৩কাঠা জমি
BDT 3,15,00,000
রিপোর্ট করুন
নিরাপত্তা পরামর্শ
  • পরিদর্শনের জন্য অগ্রিম অর্থ প্রদান না করাই নিরাপদ
  • দেখার জন্য আপনার বন্ধু বা বিশ্বাসযোগ্য কাউকে সাথে নিয়ে যান
  • আপনার প্রত্যাশা পূরণ করে কিনা তা নিশ্চিত করতে অ্যাপার্টমেন্টটি ঘুরে দেখুন
  • তারা আপনাকে অবিলম্বে প্রবেশ করতে না দিলে অগ্রিম অর্থ প্রদান করবেন না
  • অর্থপ্রদান শুরু করার আগে অ্যাকাউন্টের বিবরণ সঠিক সম্পত্তির মালিকের কিনা তা যাচাই করুন
frame_left.gif