আমি আড়াই বছর আগে মা ফার্নিচার থেকে অর্ডার করে এই খাটটি বানিয়েছিলাম। গদি এবং ডেলিভারিসহ আমার মোট কেনা দাম ছিল ৩২,৫০০ টাকা। খাটটি এখনও নতুনের মতো একদম ঠিক আছে, কোথাও কোনো সমস্যা নেই। আগামী মাসে নতুন বাসায় চলে যাচ্ছি এবং সেখানকার বেডরুমটি একটু ছোট হওয়ায় একটি সেমি-ডাবল খাট কিনতে হবে, তাই এটি বিক্রি করে দিচ্ছি। আমার এই খাটটি এ-গ্রেড মালয়েশিয়ান কাঠ এবং সলিড মেহগনি কাঠ দিয়ে তৈরি। এই খাটে উইপোকার কোনো সম্ভাবনাই নেই, যে কারণে শোরুম থেকে রঙ, রবার ফোম এবং উইপোকা প্রতিরোধী হিসেবে ২০ বছরের গ্যারান্টি দেওয়া হয়েছিল। খাটে কোনো সমস্যা হলে ফোন করলেই তারা বাসায় এসে ঠিক করে দিয়ে যাবে। তাই আপনারা খুব সহজেই নিশ্চিন্তে আমার এই খাটটি নিতে পারেন, যা আপনারা অনায়াসে ১৫-২০ বছর ব্যবহার করতে পারবেন।
আমার অবস্থান: বাড়ি নং: ১৫৪/৫, ৬ষ্ঠ তলা, ঝিলকানন, মহানগর প্রজেক্ট, হাতিরঝিল, পশ্চিম রামপুরা, ঢাকা।