Kiam H-10 Infrared Cooker হলো ২২০০ ওয়াট পাওয়ারের একটি ইনফ্রারেড কুকার। এতে ৮টি power level এবং ৮টি cooking function রয়েছে, ফলে আঁচ নিজের মতো করে ঠিক করে নেওয়া যায়। ইনফ্রারেড কুকার হওয়ায় স্টিল, অ্যালুমিনিয়াম, কাচ বা মাটির — সব ধরনের সমান তলার পাত্রেই রান্না করা যায় এবং ১ বছরের official warranty রয়েছে।