রিপার" চলতি মৌসুমে শ্রমিক সংকট আর বৈরী আবহাওয়া নিয়ে আর চিন্তা নেই! কৃষকদের কষ্ট লাঘব করতে এবং অল্প সময়ে মাঠের ফসল ঘরে তুলতে চলে এলো আধুনিক কৃষি প্রযুক্তি "জনতা রিপার" মেশিন। জনতা রিপার মেশিনের বিশেষ বৈশিষ্ট্য ও কার্যকারিতা:উচ্চ কার্যক্ষমতা: এই মেশিন দিয়ে প্রতি ঘণ্টায় প্রায় ১.৫ থেকে ২ বিঘা জমির ধান বা গম খুব সহজেই কাটা সম্ভব।জ্বালানী সাশ্রয়ী: মাত্র ১ লিটার ডিজেল বা জ্বালানী খরচে দীর্ঘক্ষণ চালানো যায়, যা উৎপাদন খরচ এক ধাক্কায় অনেক কমিয়ে দেয়।শ্রম ও অর্থ সাশ্রয়: যেখানে এক একর জমির ধান কাটতে অনেক শ্রমিকের প্রয়োজন হয়, সেখানে এই মেশিন একা নিমেষেই সব কাজ নিখুঁতভাবে সম্পন্ন করে।সহজ পরিচালনা: পাওয়ার টিলার চালিত এই রিপারটি যেকোনো সাধারণ চালক বা মেকানিক খুব সহজে নিয়ন্ত্রণ ও রক্ষণাবেক্ষণ করতে পারেন।সহজে বহনযোগ্য: জমির কাদা বা প্রতিকূল পরিবেশেও এটি দক্ষতার সাথে ফসল কেটে একপাশে সুন্দরভাবে সারি করে সাজিয়ে রাখে।