গিপাস জিএফএল-০৩১ এলইডি জুম টর্চ লাইট
গিপাস জিএফএল-০৩১ একটি প্রিমিয়াম মেটাল বডির রিচার্জেবল ফ্ল্যাশলাইট। এর শক্তিশালী ১০০০ লুমেন ব্রাইটনেস অন্ধকারকে করবে দিনের মতো ফর্সা। এতে রয়েছে আধুনিক টাইপ-সি চার্জিং সুবিধা এবং সাইডে বাড়তি আলোর জন্য ১৮টি এলইডি যুক্ত সিওবি লাইট।
মূল বৈশিষ্ট্যসমূহ:
বডি: মজবুত ও টেকসই মেটাল ম্যাটেরিয়াল।
লাইট: সামনে শক্তিশালী প্যাচ এলইডি এবং পাশে ১৮টি এলইডির সিওবি লাইট।
জুম: দূরপাল্লার আলোর জন্য টেলিস্কোপিক জুম সুবিধা।
ব্যাটারি: ১২০০ এমএএইচ রিচার্জেবল ব্যাটারি (টানা ২-৪ ঘণ্টা ব্যাকআপ)।
চার্জিং: দ্রুত চার্জের জন্য আধুনিক টাইপ-সি পোর্ট।
সুরক্ষা: পানি নিরোধক ক্ষমতা।
ডিজাইন: স্লিম ও কমপ্যাক্ট সাইজ (ওজন মাত্র ৩০০ গ্রাম)।
বক্সে যা যা থাকছে:
১টি গিপাস জিএফএল-০৩১ ফ্ল্যাশলাইট।
১টি টাইপ-সি চার্জিং ক্যাবল।