প্রিয় এইচএসসি ২০২৬ শিক্ষার্থী,
বাংলা বিচিত্রা (২০২৫ সংস্করণ) বিক্রি করা হবে।
এটি এইচএসসি ২০২৬ সংস্করণের তুলনায় মাত্র ১ এডিশন পুরোনো। নতুন সিলেবাস অনুযায়ী ২০২৬ সংস্করণে শুধু কয়েকটি নতুন গল্প ও কবিতা সংযোজন করা হয়েছে। বাকি সব গল্প, কবিতা এবং গ্রামার অংশ ১০০% একই।
নতুন যুক্ত হওয়া গল্প ও কবিতাগুলোর ছবি তুলে দেওয়া হবে, ফলে পড়াশোনার ক্ষেত্রে ২০২৬ সংস্করণের সঙ্গে কার্যত কোনো পার্থক্য থাকবে না।
বইটিতে কোনো দাগ, লেখা বা মার্কিং নেই।
একদম নতুন অবস্থায় আছে, ব্যবহার করা হয়নি।
মুদ্রিত মূল্য: ৮২৫ টাকা
বিক্রয় মূল্য: মাত্র ২৫০ টাকা
এটি একদাম, তাই অনুগ্রহ করে দামাদামি করবেন না।
যদি আগ্রহী থাকেন, তাহলে আগে বইটি দেখে নিতে পারেন। পছন্দ হলে তারপর কিনতে পারবেন।