আইপি বাল্ব ক্যামেরা বিক্রি হবে
আমি তিন মাস আগে দুইটি ক্যামেরা (একটি সিঙ্গেল লেন্স ও একটি ডাবল লেন্স) কিনেছিলাম। বর্তমানে ডাবল লেন্সের ক্যামেরাটি দিয়ে আমার সব কাজ হয়ে যাওয়ায়, সিঙ্গেল লেন্সের এই ক্যামেরাটি বিক্রি করতে চাচ্ছি। ক্যামেরাটি একদম ফ্রেশ এবং এতে কোনো প্রকার সমস্যা নেই।
ক্যামেরাটির প্রধান বৈশিষ্ট্যসমূহ:
এটি একটি আইপি বাল্ব ক্যামেরা যা ৩৬০ ডিগ্রি ঘুরে চারপাশ কভার করতে পারে।
এতে মোশন ট্র্যাকিং সিস্টেম আছে, অর্থাৎ মানুষ যেদিকে যাবে ক্যামেরা সেদিকেই ঘুরবে।
এতে নাইট ভিশন সিস্টেম ও উন্নত রেকর্ডিং সিস্টেম রয়েছে।
ক্যামেরায় অ্যালার্ম সিস্টেম সুবিধা আছে।
এটি ওয়াইফাই কানেক্ট করলে পৃথিবীর যেকোনো প্রান্ত থেকে লাইভ ফুটেজ দেখা সম্ভব।
এই ক্যামেরায় টু-ওয়ে অডিও সিস্টেম আছে, যার মাধ্যমে আপনি ক্যামেরার মাধ্যমে কথা বলতে পারবেন এবং অন্যের কথাও শুনতে পারবেন।
যারা নিতে আগ্রহী, তারা অনুগ্রহ করে আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করুন।