আসসালামু আলাইকুম,
সম্পূর্ণ শখের বসে পালন করা কয়েক জোড়া ফ্রেশ কন্ডিশনের অস্ট্রেলিয়ান সাদা ঘুঘু পাখি বিক্রি করা হবে। পাখিগুলো অত্যন্ত সুস্থ, সবল এবং বর্তমানে সবগুলো জোড়াই ডিম দেওয়া শুরু করেছে।
পাখির বিবরণ:
জাত: অস্ট্রেলিয়ান ঘুঘু (Australian Dove)
রঙ: ধবধবে সাদা (Pure White)
অবস্থা: সবগুলোই রানিং বা ব্রিডিং জোড়া (বর্তমানে ডিম দিচ্ছে)।
খাবার: মিশ্রিত খাবার দেওয়া হয়।
বিক্রির কারণ:
আমি ব্যক্তিগতভাবে অনেক দিন যাবৎ শখ করে বিভিন্ন ধরণের পাখি পালন করছি। বর্তমানে ভাড়া বাসায় থাকার কারণে এবং জায়গার সীমাবদ্ধতার জন্য সব পাখি রাখা সম্ভব হচ্ছে না। অলরেডি অন্য সব পাখি বিক্রি করে দিয়েছি, এখন শুধু এই ঘুঘুগুলো আছে। তাই ভালো কোনো যত্নশীল ভাই বা বোনের কাছে এগুলো বিক্রি করতে আগ্রহী।
লোকেশন: বলিভদ্র থেকে একটু ভিতরে কন্ডা, সাভার, ঢাকা
মূল্য: (আলোচনা সাপেক্ষে)।
আগ্রহী ক্রেতাগণ সরাসরি ইনবক্স করতে পারেন।