বিলেত ফেরত ব্যারিস্টার অমিত রায় প্রথর বুদ্ধিদীপ্ত ও রোমান্টিক মানুষ। তর্কে প্রতিপক্ষকে হারাতে সিদ্ধহস্ত। শিলং পাহাড়ে বেড়াতে গিয়ে এক মোটর-দুর্ঘটনায় তার পরিচয় ঘটল লাবণ্যর সাথে। পরিণতিতে এল প্রেম। কিন্তু অচিরেই বাস্তববাদী লাবণ্য বুঝতে পারল, অমিত একেবারে রোমান্টিক জগতের মানুষ, যার সঙ্গে প্রতিদিনের সাংসারিক হিসেব-নিকেশ চলে না।
ইতিমধ্যে শিলং-এ হাজির হয় কেতকী। হাতে অমিতের দেওয়া আংটি দেখিরে তাকে নিজের বলে দাবী করে সে। ভেঙে যায় লাবণ্য-অমিতের বিবাহ-আয়োজন। শেষ পর্যন্ত অমিত স্বীকার করে-লাবণ্যর সাথে তার প্রেম যেন দিঘির জল, সে জল ঘরে আনবার নয়, সেই জলে মন শুধু সাঁতার দেবে। আর কেতকীর সাথে সম্পর্ক ঘড়ায় তোলা জল-প্রতিদিন তুলবে, প্রতিদিন ব্যবহার করবে।
ঘটনাচক্রে হাজির হয় শোভনলাল, লাবণ্যকে যে চেয়েছিল একান্ত নিজের করে পেতে।
প্রেম-বিবহ, প্রাপ্তি-অপ্রান্তি, আবেগ-বাস্তবতার এক কালজয়ী উপাখ্যান শেষের কবিতায় আপনাকে স্বাগতম, প্রিয় পাঠক