ভালোবাসার একটি নতুন পরিবারের খোঁজে – আমার লিওনা
আমার আদরের লিওনার বয়স ৬ মাস। সে খুবই প্লেফুল, ফ্রেন্ডলি এবং গুড ম্যানার্ড একটি বিড়াল। তার সুন্দর নীল চোখ যে কাউকে মুগ্ধ করবে।
লিওনার কিছু তথ্য:
• শুধুমাত্র অর্গানিক ক্যাট ফুড, সেদ্ধ মুরগির মাংস এবং চাপিলা মাছ খায়।
• লিটার ট্রেইন্ড – সবসময় লিটার বক্সেই পটি করে।
• খুব পরিষ্কার-পরিচ্ছন্ন ও আদুরে স্বভাবের।
শর্ত:
আমি লিওনাকে শুধুমাত্র এমন একজনের কাছেই দিতে চাই, যার বিড়াল পালার অভিজ্ঞতা আছে অথবা বাড়িতে আরো বিড়াল আছে এবং যে তাকে নিজের পরিবারের মতো ভালোবাসা ও যত্নে রাখবে। তাই অনুগ্রহ করে শুধুমাত্র সত্যিই আগ্রহী এবং দায়িত্বশীল ব্যক্তিরাই যোগাযোগ করবেন।
লিওনার জন্য একটি নিরাপদ, স্নেহময় এবং স্থায়ী পরিবারের খোঁজে আছি।