সত্যি কথা বলতে এটা অনেক আগের ল্যাপটপ। আপনি যদি হালকা-পাতলা কাজ করেন তবে এটা ঠিক আছে। এটা দিয়ে আমি ডিজিটাল মার্কেটিংও করেছি, তাই ল্যাপটপটা ভালোই বলা যায়। এটা দিয়ে আপনি এক্সেল, পাওয়ারপয়েন্ট, ওয়ার্ড ফাইল খুব ভালোভাবে করতে পারবেন, সমস্যা হবে না। আমি নিজেও করেছি। কিন্তু এতে একটা সমস্যা আছে, ব্যাটারি ব্যাকআপ খুব কম পাবেন, ৪০ মিনিটের মতো। তবে চার্জে লাগিয়ে ব্যবহার করতে পারবেন, সমস্যা নেই। ফাইনাল কথা হলো, নরমাল টাস্কিংয়ের জন্য নিতে পারেন, নাহলে স্কিপ করুন।