১. প্রসেসর ও পারফরম্যান্স:
এই ল্যাপটপটিতে ব্যবহার করা হয়েছে ইন্টেল কোর i৫ (৪র্থ জেনারেশন) প্রসেসর। এটি একটি ডুয়াল-কোর প্রসেসর হলেও হাইপার-থ্রেডিং টেকনোলজির সাহায্যে এটি একসঙ্গে ৪টি কাজ মসৃণভাবে পরিচালনা করতে পারে।
২. RAM & Storage:
• ৮ জিবি র্যাম (DDR4) : মাল্টিটাস্কিংয়ের জন্য যথেষ্ট। আপনি একসঙ্গে ক্রোমে ১০-১২টি ট্যাব খোলা রেখে, ওয়ার্ড ফাইল ও মিউজিক প্লেয়ার চালাতে পারবেন স্লো হবে না।
• ১২৮ জিবি এসএসডি তে উইন্ডোজ ১০ ইন্সটল করা আছে। এতে ল্যাপটপ ২০-৩০ সেকেন্ডের মধ্যেই অন হয়ে যাবে। যেকোনো সফটওয়্যার খুলতেও সময় লাগবে না।
• ৭৫০ জিবি এইচডিডি তে আপনি আপনার সব ছবি, ভিডিও, ডকুমেন্ট, সফটওয়্যার বা গেম সংরক্ষণ করতে পারবেন। জায়গার কোনো অভাব হবে না।
৩. কার জন্য উপযুক্ত?
• কলেজ/বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী : ক্লাস নোট লেখা, প্রোগ্রামিং শেখা, ইউটিউব দেখার জন্য দারুণ।
• অফিসের কর্মী : এক্সেল, ওয়ার্ড, ইমেইল চেক করার জন্য যথেষ্ট দ্রুত।