tre.gif
আরও দ্রুত বিক্রি করুন
আরও বুদ্ধিমত্তার সাথে কিনুন
  1. সব বিজ্ঞাপন
  2. চাকরি
  3. কম্পিউটিং ও আইটি চাকরি
ঢাকা, সাভার, 1 দিন আগে
26 দেখা হয়েছে

ভিডিওগ্রাফার সহকারী অফিস ও দোকান সাপোর্ট স্টাফ

+1
1
কোম্পানির নাম
Khazana Point
কাজের ধরন
পূর্ণকালীন
কাজের সেটআপ
অফিস
ক্যারিয়ার স্তর
নেতৃত্ব
আবেদনের শেষ তারিখ
15/08/2026
দায়িত্ব
📋 দায়িত্বসমূহ অফিস ও দোকানের কাজ প্রতিদিন সকালে দোকান খুলে ঝাড়ু দেওয়া। দোকান পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা। আতর ও গোলাপ পানি ছিটানো। দোকানের পরিবেশ সুন্দর রাখা। কম্পিউটার ও অনলাইন কাজ ফটোকপি করা। সিভি টাইপিং। বিভিন্ন অনলাইন ফরম পূরণ। SSC, HSC, Honours ফলাফল বের করা। সরকারি ও বেসরকারি চাকরির আবেদন করা। অন্যান্য অনলাইন সেবা প্রদান। ডিজিটাল ও মিডিয়া কাজ ইউটিউব চ্যানেল পরিচালনায় সহায়তা। ফেসবুক পেজ পরিচালনায় সহায়তা। গ্রাফিক্স ডিজাইনের ছোটখাটো কাজ (শিখিয়ে দেওয়া হবে)। ভিডিও ধারণের সময় সহকারী হিসেবে কাজ করা। কনটেন্ট তৈরিতে সহযোগিতা করা। মাঠ পর্যায়ের কাজ বিভিন্ন হাট-বাজার, গ্রামাঞ্চল ও ব্যবসা প্রতিষ্ঠানে ভিডিও ধারণে অংশগ্রহণ। কিশোরগঞ্জ হাওর, গাজীপুর, টাঙ্গাইলসহ বিভিন্ন স্থানে অফিসিয়াল কাজে ভ্রমণ। ভিডিওগ্রাফারের সহকারী হিসেবে কাজ করা। প্রয়োজন অনুযায়ী বিভিন্ন স্থানে যেতে প্রস্তুত থাকতে হবে।
প্রয়োজনীয়তা ও দক্ষতা
বেসিক কম্পিউটার জ্ঞান থাকতে হবে গ্রাফিক্স ডিজাইন জানা থাকলে ভালো হয় তা না হলে শিখিয়ে নেয়া হবে। ভালো যোগাযোগ দক্ষতা থাকতে হবে। অফিস থেকে ফোন প্রোভাইড করা হবে। যেটার মাধ্যমে সবার সাথে যোগাযোগ রক্ষা করতে হবে। সকাল ৮:৩০ থেকে রাত্র ১০ঃ০০ টা পর্যন্ত ডিউটি করতে হবে দুপুরে এক ঘণ্টা খাবারের জন্য সময় পাবে। বিজ্ঞপ্তিটি ভালোভাবে পড়ে তারপরে আবেদন করবেন। ভবিষ্যতে নিজের উজ্জ্বল ক্যারিয়ার গড়তে চাইলে ইউটিউব এবং ফেসবুকে কন্টেন্ট ক্রিয়েটর হতে চাইলে আমাদের সাথে যুক্ত হতে পারেন।
ন্যূনতম যোগ্যতার প্রয়োজনীয়তা
ন্যূনতম SSC/সমমান পাস। মাদ্রাসা কারিগরি অথবা যে কোন বিভাগ থেকে মিনিমাম এসএসসি অথবা দাখিল সমমান পাস হতে হবে। জরুরি নিয়োগ বিজ্ঞপ্তি – ভিডিওগ্রাফার সহকারী ও অফিস দোকান সাপোর্ট স্টাফ প্রতিষ্ঠান: খাজানা পয়েন্ট (Khazana Point) আপনি কি সৎ, পরিশ্রমী, ভদ্র এবং নতুন কিছু শেখার আগ্রহী একজন তরুণ? খাজানা পয়েন্টে দীর্ঘমেয়াদে কাজ করার জন্য একজন ভিডিওগ্রাফার সহকারী ও অফিস সাপোর্ট স্টাফ নিয়োগ দেওয়া হবে। এটি শুধুমাত্র একটি চাকরি নয়, বরং ভবিষ্যতে ডিজিটাল স্কিল, ভিডিও কনটেন্ট ক্রিয়েশন, ইউটিউব ও ফেসবুক মার্কেটিং শেখার একটি বাস্তব সুযোগ। 💰 বেতন ও সুবিধা মাসিক বেতন: ৭,০০০ টাকা। অন্যান্য সুবিধা: ✅ থাকার জন্য রুমের ব্যবস্থা (কোম্পানি বহন করবে) ✅ রুমে সর্বোচ্চ দুইজন থাকবে ✅ ইউটিউব, ফেসবুক পেজ ম্যানেজমেন্ট শেখার সুযোগ ✅ ভিডিওগ্রাফি ও কনটেন্ট ক্রিয়েশন শেখার সুযোগ ✅ দক্ষতা ও পারফরম্যান্সের ভিত্তিতে ৬ মাস পরে বেতন বৃদ্ধি ও বছরে দুইটি ঈদ বোনাস এর ব্যবস্থা। ✅ ভবিষ্যতে নিজস্ব ইউটিউব বা ফেসবুক ক্যারিয়ার গড়ার বাস্তব অভিজ্ঞতা
ন্যূনতম অভিজ্ঞতা
১ বছরের কম
আমরা যাকে খুঁজছি আবেদনকারীকে অবশ্যই সৎ ও বিশ্বস্ত হতে হবে। ভদ্র, নম্র ও বিনয়ী হতে হবে। পরিষ্কার-পরিচ্ছন্ন থাকতে হবে। পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করতে হবে অবশ্যই নামাজি ব্যক্তি হতে হবে। যে কোনো বৈধ কাজ করার মানসিকতা থাকতে হবে। অহংকার বা ইগো থাকা যাবে না। নতুন কিছু শেখার আগ্রহ থাকতে হবে। দীর্ঘমেয়াদে কাজ করার ইচ্ছা থাকতে হবে। দলবদ্ধভাবে কাজ করার মানসিকতা থাকতে হবে। যারা আবেদন করবেন না ধূমপায়ী। সিগারেট বা তামাকজাত দ্রব্য সেবনকারী। মাদকাসক্ত। অসৎ বা প্রতারণামূলক মানসিকতার ব্যক্তি। কাজ বেছে বেছে করতে চান এমন ব্যক্তি। আবেদন করার জন্য যা জমা দিতে হবে ১. নিজের ২ কপি পাসপোর্ট সাইজ ছবি। ২. জাতীয় পরিচয়পত্র (NID) এর ফটোকপি। ৩. NID না থাকলে জন্ম নিবন্ধনের ফটোকপি। ৪. বাবা ও মায়ের NID এর ফটোকপি। ৫. শিক্ষাগত যোগ্যতার সনদ/মার্কশিটের কপি। যোগদানের তারিখ ১ জুলাই, ২০২৬ থেকে যোগদান করা যাবে।
রিপোর্ট করুন
নিরাপত্তা পরামর্শ
  • আবেদন/সাক্ষাৎকারের জন্য ফি প্রদান করবেন না
  • অফিসিয়াল নয় এমন অফিস ঠিকানায় সাক্ষাৎকারে যাওয়া এড়িয়ে চলুন
  • কোম্পানি সম্পর্কে তথ্য সংগ্রহ করুন এবং যাচাই করুন
  • চাকরির প্রস্তাব পাওয়ার আগে ব্যক্তিগত তথ্য প্রকাশ করবেন না
frame_left.gif